জকিগঞ্জে স্কুলছাত্র নিখোঁজের তিনদিনেও সন্ধান মিলেনি
Led Bottom Ad

খাল থেকে ব্যাগ ও ড্রেস উদ্ধার

জকিগঞ্জে স্কুলছাত্র নিখোঁজের তিনদিনেও সন্ধান মিলেনি

নিজস্ব প্রতিনিধি, জকিগঞ্জ

০৩/০৪/২০২৬ ২০:০৫:৫৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জকিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র এহসান আরাফাত জিহান (১৩) নিখোঁজের তিনদিন অতিবাহিত হলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি। এদিকে নিখোঁজের দুই দিন পর গত বৃহস্পতিবার (২ এপ্রিল) একটি খাল থেকে তার স্কুল ব্যাগ, বই ও স্কুল ড্রেস উদ্ধার হওয়ায় পুরো ঘটনাটি নিয়ে এলাকায় চরম রহস্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, জকিগঞ্জ সদর ইউনিয়নের রহিমখাঁরচক গ্রামের জসিম উদ্দিনের ছেলে জিহান গত মঙ্গলবার (৩১ মার্চ) সকালে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি, যার পরিপ্রেক্ষিতে গত ১ এপ্রিল জকিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-০২) করা হয়। গত বৃহস্পতিবার জকিগঞ্জ পৌরসভার ছবড়িয়া গ্রাম সংলগ্ন একটি খাল থেকে নিখোঁজ ছাত্রের ব্যবহৃত স্কুল ড্রেস ও বইয়ের ব্যাগ উদ্ধার হওয়ায় স্থানীয়দের মনে মানব পাচারকারী চক্রের সক্রিয়তা নিয়ে নানা প্রশ্ন ও শঙ্কা দেখা দিয়েছে।

জিহানের মামা মাস্টার হিফজুর রহমান জানিয়েছেন, জিহান অত্যন্ত শান্ত ও ভদ্র স্বভাবের এবং কারো সাথে তাদের কোনো শত্রুতা নেই, ফলে এই নিখোঁজের কারণ তারা বুঝতে পারছেন না।

জকিগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) অরূপ সাগর গুপ্ত কমল গণমাধ্যমকে জানিয়েছেন যে, পুলিশ নিখোঁজ ছাত্রটিকে খুঁজে বের করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

একমাত্র সন্তানকে হারিয়ে জিহানের বাবা-মা বর্তমানে প্রায় উন্মাদপ্রায় এবং এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad