সিলেটে প্রধানমন্ত্রীর একান্ত সচিব পরিচয় দেওয়া দুই প্রতারক গ্রেপ্তার
Led Bottom Ad

সিলেটে প্রধানমন্ত্রীর একান্ত সচিব পরিচয় দেওয়া দুই প্রতারক গ্রেপ্তার

প্রথম সিলেট প্রতিবেদন

০৪/০৪/২০২৬ ১৪:৩৬:২৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

প্রধানমন্ত্রীর একান্ত সচিব (পিএস) পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে কামরুল হাসান হিমেল (৩২) ও তার সহযোগী শরিফ আহমেদকে (৪২) গ্রেপ্তার করেছে র‍্যাব-৯।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে সিলেট র‍্যাব-৯ ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপ-অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে নগরীর কাজীটুলা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে মূলহোতা হিমেলকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যে সহযোগী শরিফকেও আটক করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ভুয়া পরিচয়ে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করে এবং বিভিন্ন নিবন্ধিত সিমের মাধ্যমে বিকাশসহ মোবাইল আর্থিক সেবায় প্রতারণা চালিয়ে আসছিল; এমনকি তাদের কাছ থেকে একটি আইফোন ১৬ প্রো-ম্যাক্সসহ মোট ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে যা থেকে অবৈধ লেনদেন ও একাধিক ভুয়া আইডির তথ্য পাওয়া গেছে।

আটক কামরুল হাসান হিমেল কুলাউড়ার বাগৃহাল এলাকার মো. আনহার হোসেনের ছেলে এবং শরিফ আহমদ জৈন্তাপুরের ঘাটেরচটি এলাকার আব্দুল বারেকের ছেলে বলে শনাক্ত করা হয়েছে।

তদন্তে জানা গেছে, হিমেলের বিরুদ্ধে ঢাকার সাভার থানায় আগে থেকেই দুটি মামলা রয়েছে এবং তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে আওয়ামী লীগ ও বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলেও একইভাবে পরিচয় জালিয়াত করে প্রতারণার কথা স্বীকার করেছেন।

র‍্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের কোতোয়ালী মডেল থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad