বিশ্বনাথে ৩৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
Led Bottom Ad

বিশ্বনাথে ৩৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, বিশ্বনাথ

০৪/০৪/২০২৬ ১৮:৪৫:১৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের বিশ্বনাথ পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে ৩৯৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ অর্থসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে পৌরসভার জানাইয়া দক্ষিণ মশুলা গ্রামে এই ঝটিকা অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই ফুল মিয়ার নেতৃত্বে একটি বিশেষ দল জানাইয়া দক্ষিণ মশুলা গ্রামের আব্দুল মুমিনের বাড়িতে হানা দেয়; অভিযানে আব্দুল মুমিন (৩২) ও তার সহযোগী জানাইয়া গ্রামের বাহার মিয়াকে (৪০) হাতে-নাতে আটক করা হয়। তল্লাশিকালে তাদের হেফাজত থেকে ৩ ৯৫ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ১৬ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুল মুমিন ওই গ্রামের মৃত আব্দুল মনাফের ছেলে এবং বাহার মিয়া একই এলাকার আব্দুল মজিদের ছেলে বলে শনাক্ত করা হয়েছে।

বিশ্বনাথ থানার এসআই জহিরুল ইসলাম ভূঁইয়া সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের সংশ্লিষ্ট আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। মাদকবিরোধী এই ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad