সিলেটে আরও ৮ জনের হাম শনাক্ত, সন্দেহজনক রোগী ৭০ ছাড়ালো
Led Bottom Ad

সিলেটে আরও ৮ জনের হাম শনাক্ত, সন্দেহজনক রোগী ৭০ ছাড়ালো

প্রথম সিলেট প্রতিবেদন

০৪/০৪/২০২৬ ২১:১৩:৪২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট বিভাগে হাম ও রুবেলা আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮ জন রোগী ল্যাবরেটরি পরীক্ষায় শনাক্ত হয়েছেন।


শনিবার (৪ এপ্রিল) বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ এপ্রিল পর্যন্ত বিভাগে মোট ৩০ জনের হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে ৫ জন (যার মধ্যে ২ জন রুবেলা আক্রান্ত), মৌলভীবাজারে ৮ জন, সুনামগঞ্জে ৭ জন এবং সিলেট জেলায় ১০ জন রয়েছেন।


এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭ জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬ জন, নর্থ ইস্ট হাসপাতালে ১ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন এবং বিশ্বনাথ, ফেঞ্চুগঞ্জ, শান্তিগঞ্জ ও বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন করে ভর্তি হয়েছেন। এছাড়া মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন ২ জন।


বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ৭০ জন সন্দেহজনক রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সর্বাধিক ৪২ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি আছেন। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, রাগীব-রাবেয়া হাসপাতালে ২ জন, মাউন্ট এডোরা হাসপাতালে ২ জন, নর্থ ইস্ট হাসপাতালে ২ জন, পার্কভিউ হাসপাতালে ১ জন এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে অন্যান্য রোগীরা চিকিৎসা নিচ্ছেন।


স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ২৪ ঘণ্টা এবং চলতি বছর এখন পর্যন্ত হাম বা রুবেলায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad