নবাগত আইনজীবীদের ‘সাফল্য উদযাপন ও সংবর্ধনা অনুষ্ঠান’ অনুষ্ঠিত
Led Bottom Ad

নবাগত আইনজীবীদের ‘সাফল্য উদযাপন ও সংবর্ধনা অনুষ্ঠান’ অনুষ্ঠিত

প্রথম ডেস্ক

০৫/০৪/২০২৬ ১৪:০৪:২৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট অঞ্চলের নবাগত আইনজীবীদের সম্মাননা জানাতে এবিসি ল’ প্রফেশনালস, সিলেট কর্তৃক ‘সাফল্য উদযাপন ও সংবর্ধনা অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে চূড়ান্ত অ্যাডভোকেটশিপ পরীক্ষায় উত্তীর্ণ ৪৩ জন শিক্ষার্থীকে বিশেষভাবে বরণ করা হয়। অনুষ্ঠানটি গত ০৪ এপ্রিল, ২০২৬ শনিবার অনুষ্ঠিত হয়।


অবসরপ্রাপ্ত আইনজীবী ও শিক্ষাবিদরা নবাগতদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, প্রখ্যাত আইনজীবী অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম। তিনি নবাগত আইনজীবীদের সততা, নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে পেশা পরিচালনার গুরুত্ব তুলে ধরেন। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট হুমায়ুন রশীদ সোয়েব।


অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন এবিসি ল’ প্রফেশনালসের প্রতিষ্ঠাতা ও আইনশিক্ষক অ্যাডভোকেট মোহাম্মদ মনির উদ্দিন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন এবিসি’র শিক্ষক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী দিদার আহমেদ। নবাগত আইনজীবীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং প্রতিটি শিক্ষার্থী নিজ অনুভূতি ব্যক্ত করেন।


শেষ পর্যায়ে নবাগতদের উদ্যোগে কেক কাটা হয় এবং শিক্ষক মণ্ডলীদের সৌজন্য উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষে সবাইকে নিয়ে ফটোসেশন করে অনুষ্ঠান সমাপ্ত করা হয়। এবিসি ল’ প্রফেশনালস পরিবার নবাগতদের এই সাফল্যকে সম্মিলিতভাবে উদযাপন করে আনন্দ ও গৌরবের পরিবেশ সৃষ্টি করেছে।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad