চালিবন্দর শ্মশানঘাটের অসমাপ্ত কাজ দ্রুত শেষ হবে: সিসিক প্রশাসক
Led Bottom Ad

চালিবন্দর শ্মশানঘাটের অসমাপ্ত কাজ দ্রুত শেষ হবে: সিসিক প্রশাসক

প্রথম ডেস্ক

০৫/০৪/২০২৬ ১৫:৪২:১৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী জানিয়েছেন, চালিবন্দর শ্মশানঘাটের অসমাপ্ত উন্নয়নকাজ দ্রুত সম্পন্ন করা হবে এবং প্রয়োজনীয় জনবল নিয়োগ করা হবে। রোববার শ্মশান সংস্কার সমিতির সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আশ্বাস দেন।


সমিতির নেতৃবৃন্দ মন্দির ও শ্মশানঘাটে বিভিন্ন পদে জনবল নিয়োগ এবং মাস্টারপ্ল্যান অনুযায়ী বাকি কাজ দ্রুত শেষ করার দাবি জানান। প্রশাসক জানান, শ্মশান ও মন্দিরের সার্বিক উন্নয়নে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হবে।


তিনি আরও বলেন, সুন্দর ও পরিকল্পিত নগর গড়তে সবার সহযোগিতা প্রয়োজন এবং নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা থাকা উচিত। রাজস্ব আয় বাড়াতে নাগরিকদের সময়মতো হোল্ডিং ট্যাক্স পরিশোধে সমিতির সহযোগিতা কামনা করেন।


সভায় সিটি কর্পোরেশনের সচিব, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এবং সংস্কার সমিতির সভাপতি, সহসভাপতি ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad