ওসমানীনগরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান অপসারণ, প্রশাসক নিয়োগ
Led Bottom Ad

ওসমানীনগরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান অপসারণ, প্রশাসক নিয়োগ

নিজস্ব প্রতিনিধি, ওসমানীনগর

০৬/০৪/২০২৬ ১৯:১১:২৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কবির আহমদকে অপসারণ করা হয়েছে। একই সঙ্গে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম তালুকদারকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।


উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ৩ এপ্রিল জেলা প্রশাসকের কার্যালয়ের এক অফিস আদেশে ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব সাইফুল ইসলাম তালুকদারের কাছে ন্যস্ত করা হয়। পরদিন ৫ এপ্রিল তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।


নবনিযুক্ত প্রশাসক বলেন, পরিষদের কার্যক্রম স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে পরিচালনা করা হবে। পাশাপাশি স্থানীয় জনগণের সেবা নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।


স্থানীয় সূত্র জানায়, সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী অরুণোদয় পাল ঝলক চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তীতে প্যানেল চেয়ারম্যানদের মধ্যে দায়িত্ব বণ্টন নিয়ে জটিলতা সৃষ্টি হয়।


চেয়ারম্যানের অনুপস্থিতিতে প্রথমে প্যানেল চেয়ারম্যান-১ খালেদ আহমদ খুকু দায়িত্ব পালন করছিলেন। পরে পরিষদের সিদ্ধান্তে নির্দিষ্ট সময়ের জন্য প্যানেল চেয়ারম্যান-২ কবির আহমদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়।


তবে নির্ধারিত সময় শেষে দায়িত্ব হস্তান্তর নিয়ে মতবিরোধ দেখা দিলে বিষয়টি প্রশাসনের নজরে আসে।


ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অনুপস্থিত থাকা এবং প্যানেল চেয়ারম্যানদের মধ্যে জটিলতা অব্যাহত থাকায় পরিষদের কার্যক্রম সচল রাখতে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। এর অংশ হিসেবে কবির আহমদকে অপসারণ করা হয়।


এদিকে, অপসারণের প্রতিবাদে সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে স্থানীয় বাসিন্দারা অবস্থান কর্মসূচি পালন করেন।


প্রশাসন জানিয়েছে, জনসেবা কার্যক্রম অব্যাহত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad