কোম্পানীগঞ্জে ইয়াবা ও মদসহ যুবক আটক
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা-এ মাদকবিরোধী অভিযানে সোমবার (৬ এপ্রিল) ইয়াবা ও অবৈধ মদসহ নুরুল ইসলাম (৩৫) নামের এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
আটক নুরুল ইসলাম উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের উত্তর ঢালারপার গ্রামের বাসিন্দা। তিনি মৃত মুজিবুর রহমানের ছেলে।
ডিএনসি সিলেট জেলা কার্যালয় সূত্র জানায়, পরিদর্শক মোহাম্মদ নজীব আলী-এর নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় তাঁর নিজ বাড়িতে তল্লাশি করে তাঁকে আটক করা হয়।
অভিযানে ২২৫টি ইয়াবা ট্যাবলেট, ১৮০ মিলিলিটার পরিমাণের ‘অফিসার চয়েজ’ ব্র্যান্ডের ১১০ বোতল মদ এবং ছোট-বড় মিলিয়ে আরও ৩০ বোতল বিয়ার উদ্ধার করা হয়। এসব মাদক জব্দ করা হয়েছে বলে জানায় ডিএনসি।
পরিদর্শক নজীব আলী বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় দীর্ঘদিন ধরে তাঁর বিরুদ্ধে গোপনে মাদক বেচাকেনার অভিযোগ ছিল। অভিযানের পর এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম খান বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: