রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের চেয়ারম্যান মনোনীত
সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীমকে সংবর্ধনা
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সিলেট ইউনিটের নবনিযুক্ত চেয়ারম্যান ও সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীমকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সিলেট জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে এ সংবর্ধনা জানানো হয়।
রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সেলিমের সভাপতিত্বে এবং ইউনিট সেক্রেটারি মাহবুবুল হক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে ইউনিটের কার্যকরী সদস্য ও কর্মকর্তারা বক্তব্য দেন।
বক্তব্য দেন কার্যকরী সদস্য আব্দুল্লাহ আল মামুন সামন, নির্ঝর রায়, আবু সাঈদ মো. ইব্রাহিম, কামরুজ্জামান দিপু ও পারভেজ আহমেদ। এ ছাড়া বক্তব্য দেন সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালের ডেপুটি ডিরেক্টর নুরুল আলম, ইউনিটের সহকারী পরিচালক মিজানুর রহমান, মুজিব জাহান রক্তকেন্দ্রের ইনচার্জ তৌহিদ আহমেদ, যুব সংগঠক লায়ন আমিন উদ্দিন আহমেদ, যুব প্রধান চৌধুরী লাবিব ইয়াসির, যুব কার্যকরী কমিটির উপপ্রধান মোসাদ্দেক চৌধুরী সুমেল ও ইশতিয়াক মাহবুব।
বক্তারা বলেন, আবুল কাহের চৌধুরী শামীম একজন অভিজ্ঞ ব্যক্তিত্ব। তাঁর নেতৃত্বে সিলেট ইউনিটের সেবামূলক কার্যক্রম আরও বেগবান হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
সংবর্ধিত অতিথির বক্তব্যে আবুল কাহের চৌধুরী শামীম তাঁকে এ সম্মান দেওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, রেড ক্রিসেন্টের মূলনীতি অনুসরণ করে মানবসেবায় কাজ করা হবে। বিশেষ করে দুর্যোগ মোকাবিলা ও জরুরি স্বাস্থ্যসেবায় সিলেট ইউনিটের সক্ষমতা আরও বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে রেড ক্রিসেন্টের বিপুলসংখ্যক আজীবন সদস্য, স্বেচ্ছাসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: