সিলেটে হাইওয়ে থানা ও পুলিশ সদস্যসংখ্যা বাড়ানোর উদ্যোগ
Led Bottom Ad

সড়ক নিরাপত্তা জোরদারে

সিলেটে হাইওয়ে থানা ও পুলিশ সদস্যসংখ্যা বাড়ানোর উদ্যোগ

প্রথম সিলেট প্রতিবেদন

০৭/০৪/২০২৬ ১৮:৫৯:৫৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

দেশে সড়ক নিরাপত্তা জোরদারে হাইওয়ে থানা ও পুলিশ সদস্যসংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (প্রশাসন) ইমতিয়াজ আহমেদ (বিপিএম, পিপিএম)।


মঙ্গলবার (৭ এপ্রিল) সিলেটে হাইওয়ে পুলিশ রিজিয়নের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


ইমতিয়াজ আহমেদ বলেন, জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করতে সবাইকে আরও সতর্ক থাকতে হবে। পুলিশের ভাবমূর্তি রক্ষা ও বাহিনীকে শক্তিশালী করতে পেশাদারত্বের কোনো বিকল্প নেই।


সভায় সভাপতিত্ব করেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো. রেজাউল করিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাইওয়ে পুলিশ সিলেট সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবু মুসা শেখ।


অনুষ্ঠানে সিলেট রিজিয়নের বিভিন্ন হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad