ওসমানীনগরে ২৮ লাখ টাকার ভারতীয় জিরাসহ ট্রাক জব্দ, চালক আটক
Led Bottom Ad

ওসমানীনগরে ২৮ লাখ টাকার ভারতীয় জিরাসহ ট্রাক জব্দ, চালক আটক

নিজস্ব প্রতিনিধি, ওসমানীনগর

০৯/০৪/২০২৬ ১২:৪০:৪৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের ওসমানীনগর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫০ বস্তা অবৈধ ভারতীয় জিরাসহ এক ট্রাকচালককে আটক করা হয়েছে। এ সময় জিরা বহনকারী ট্রাকটি জব্দ করা হয়।


বুধবার (৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার তাজপুরের কদমতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে চালক মাঈন উদ্দিনকে (৩৫) আটক করা হয়। তিনি গোয়াইনঘাট উপজেলার পাথনী এলাকার বাসিন্দা।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদুল আলম ভুঁইয়ার নেতৃত্বে একটি দল কদমতলা বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ১৫০ বস্তা অবৈধ ভারতীয় জিরা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া জিরার আনুমানিক বাজারমূল্য ২৮ লাখ ৩৫ হাজার টাকা।


অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা আরও একজন পালিয়ে যান।


ওসমানীনগর থানার ওসি মোরশেদুল আলম ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জিরা জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad