৩ মাস ধরে খোলা আকাশের নিচে শাবিপ্রবির নতুন বাস
Led Bottom Ad

রেজিস্ট্রেশন জটিলতা, ভোগান্তিতে শিক্ষার্থীরা

৩ মাস ধরে খোলা আকাশের নিচে শাবিপ্রবির নতুন বাস

শাবিপ্রবি প্রতিনিধি

০৯/০৪/২০২৬ ১৩:২৫:০৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার কারণে কেনার তিন মাস পেরিয়ে গেলেও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রায় ৪৫ লাখ টাকা মূল্যের নতুন মিনিবাসটি গ্যারেজের বাইরে অবহেলায় পড়ে রয়েছে। প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে কেনা ৩৯ আসনের এই বাসটি বর্তমানে শহীদ রুদ্র সেন লেকের পাশে একটি পরিত্যক্ত পিকআপ ভ্যানের সাথে খোলা আকাশের নিচে পড়ে থাকতে দেখা গেছে, যা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শিক্ষার্থী শরিফুজ্জামান প্রশাসনের অদক্ষতাকে দায়ী করে বলেন, পরিবহন সংকটের মাঝেও সরকারি টাকায় কেনা এই সম্পদ এভাবে ফেলে রাখা চরম দায়িত্বহীনতা এবং জনস্বার্থের পরিপন্থী।

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক আ ফ ম জাকারিয়া জানান, বিক্রেতা প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে সরবরাহকৃত কাগজপত্রে ভুল থাকায় রেজিস্ট্রেশনে দেরি হয়েছে এবং গত ৩০ মার্চ সংশোধিত কাগজ পাওয়ার পর পুনরায় আবেদন করা হয়েছে। যদিও বিআরটিএ-এর নিয়ম অনুযায়ী এক কার্যদিবসের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার কথা, তবে পরিবহন প্রশাসক দাবি করেন যে সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ায় ১০ থেকে ১৫ দিন বা তারও বেশি সময় লাগতে পারে। অন্যদিকে, বিআরটিএ তাদের ওয়েবসাইটে এক দিনে সেবা দেওয়ার বিষয়টি স্পষ্ট করলেও প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সাথে যোগাযোগ করার চেষ্টা করে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি; ফলে মূল্যবান এই যানটি কবে নাগাদ শিক্ষার্থীদের সেবায় নামবে তা নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad