সিলেটে নেপাল–বাংলাদেশ অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার বিষয়ক মতবিনিময়
Led Bottom Ad

সিলেটে নেপাল–বাংলাদেশ অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার বিষয়ক মতবিনিময়

প্রথম ডেস্ক

১১/০৪/২০২৬ ১২:৫৪:০৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট: নেপাল ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব আরও জোরদার করার লক্ষ্যে সিলেটে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় নেপাল দুতাবাস, ঢাকা এর আয়োজনে ‘নেপাল–বাংলাদেশ অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারকরণ’ শীর্ষক এই সভা অনুষ্ঠিত হয়।


সভায় বক্তব্য রাখতে গিয়ে দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ললিতা সিলওয়াল নেপাল ও বাংলাদেশের মধ্যকার ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য, সংযোগ (কানেক্টিভিটি), জ্বালানি ও পর্যটন খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে।


তিনি সিলেট অঞ্চলের ব্যবসায়ী সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও উল্লেখ করেন এবং বাণিজ্য ও পর্যটন খাতে সংযোগ সম্প্রসারণে তাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। পাশাপাশি তিনি স্থানীয় ব্যবসায়ীদের নেপালের সম্ভাবনাময় খাতগুলো অন্বেষণ এবং নেপালি অংশীদারদের সঙ্গে অর্থবহ অংশীদারিত্ব গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানের ইন্টারঅ্যাকটিভ পর্বে তিনি অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।


এছাড়া দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ইয়োজনা বামজান তার উপস্থাপনায় দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্বের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো তুলে ধরেন এবং দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।


সভায় সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম সংযোগ ব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, কার্যকর যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা গেলে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী হবে।


অনুষ্ঠানে সিলেট উইমেন চেম্বার এর সহ-সভাপতি আলেয়া ফেরদৌসী তুলি ও পরিচালকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জনাব সামা হক চৌধুরী, জনাব সাঈমা সুলতানা চৌধুরী, জনাব জাকিরা ফাতেমা লিমি চৌধুরী, জনাব রেহানা ফারুক শিরিন, জনাব আসমাউল হাসনা খান, জনাব গাজী জিনাত আফজা, জনাব শাহানা চৌধুরী ও জনাব তাহমিনা হাসান চৌধুরী উপস্থিত ছিলেন। 


এছাড়াও ব্যবসায়ী সমাজের প্রতিনিধি, ট্রাভেল ও ট্যুর উদ্যোক্তা এবং গণমাধ্যমকর্মীরা এতে অংশগ্রহণ করেন।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad