প্রধানমন্ত্রীর সিলেট সফরসূচিতে পরিবর্তন
Led Bottom Ad

প্রধানমন্ত্রীর সিলেট সফরসূচিতে পরিবর্তন

প্রথম সিলেট প্রতিবেদন

১১/০৪/২০২৬ ১৬:১৮:১৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের পূর্বনির্ধারিত সিলেট সফরসূচিতে পরিবর্তন আনা হয়েছে। আগামী ৩০ এপ্রিলের পরিবর্তে তিনি ২ মে সিলেট সফর করবেন। শনিবার (১১ এপ্রিল) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সফরসূচির পরিবর্তন প্রসঙ্গে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। সফরের দিন তিনি বিশ্বনাথ উপজেলার বাসিয়া নদী খননকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। একই দিনে তিনি সিলেট জেলা স্টেডিয়ামে উপস্থিত হয়ে তরুণ ক্রীড়াবিদদের জন্য আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির শুভ উদ্বোধন করবেন।

এর আগে গত ১ এপ্রিল সিলেটে এসে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছিলেন যে, প্রধানমন্ত্রী ৩০ এপ্রিল সিলেট সফরে আসবেন। তবে অনিবার্য কারণে এই তারিখ দুই দিন পিছিয়ে ২ মে নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে সিলেটের রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। বিশেষ করে বাসিয়া নদী খনন ও নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচির উদ্বোধনকে এই অঞ্চলের উন্নয়ন ও ক্রীড়াঙ্গনের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad