সিলেটে হানিট্রাপ চক্রের ২ নারীসহ ৪ জন গ্রেফতার
Led Bottom Ad

উলঙ্গ করে ভিডিও ধারণ ও মুক্তিপণ আদায়

সিলেটে হানিট্রাপ চক্রের ২ নারীসহ ৪ জন গ্রেফতার

প্রথম সিলেট প্রতিবেদন

১১/০৪/২০২৬ ১৬:৪৬:৫১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটে ভয়ংকর ‘হানিট্রাপ’ চক্রের দুই নারী সদস্যসহ মোট চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে নগরীর যতরপুর এলাকায় জিম্মি করে রাখা এক ভিকটিমকে উদ্ধারসহ এই অভিযান পরিচালনা করা হয়। শনিবার (১১ এপ্রিল) সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন— কানাইঘাটের তানজিলা আক্তার ওরফে রাবেয়া বেগম তানহা (২৭), গোয়াইনঘাটের মো. আব্দুল জলিল (৩০), নগরীর কোতোয়ালী থানার জেসমিন আক্তার (২২) এবং মোগলাবাজারের মো. জায়েদ আহমদ (৩৫)।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে কোতোয়ালী মডেল থানাধীন মেন্দিবাগ পয়েন্ট এলাকা থেকে মাহমুদুল হাসান রিফাত ও তাঁর বন্ধু মাহফুজ আলীকে কৌশলে সিএনজি অটোরিকশায় তুলে নেয় চক্রের সদস্য আব্দুল জলিল ও চালক জায়েদ আহমদ। এরপর তাঁদের নগরীর যতরপুর এলাকার একটি বাসার পঞ্চম তলায় নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকে অবস্থানরত তানজিলা আক্তার ও জেসমিন আক্তারসহ অন্য সহযোগীরা ভিকটিমদের ধারালো অস্ত্র দেখিয়ে জিম্মি করে। তাঁদের ওপর ইলেকট্রিক শক দিয়ে শারীরিক নির্যাতন চালানো হয় এবং জোরপূর্বক উলঙ্গ করে অশ্লীল ভিডিও ধারণ করা হয়। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ১০ লাখ টাকা দাবি করে চক্রটি।

নির্যাতন সইতে না পেরে ভিকটিম রিফাত স্বজনদের মাধ্যমে ৯০ হাজার টাকা আনিয়ে দেন। তবে পরিবারের সদস্যদের সন্দেহ হলে তাঁরা বিষয়টি কোতোয়ালী মডেল থানাকে অবহিত করেন। শুক্রবার ভোরে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে ভিকটিমদের উদ্ধার এবং চার আসামিকে আটক করে। অভিযানে ঘটনায় ব্যবহৃত একটি প্রাইভেট কার, একটি সিএনজি অটোরিকশা, ৩টি মোবাইল ফোন এবং ভিকটিমদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া একটি আইফোন ১৪ প্রো ম্যাক্স উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad