পাঁচ দিনের ব্যবধানে সিলেটে ফের ভূমিকম্প
Led Bottom Ad

জনমনে আতঙ্ক

পাঁচ দিনের ব্যবধানে সিলেটে ফের ভূমিকম্প

প্রথম সিলেট প্রতিবেদন

১২/০৪/২০২৬ ১৬:৪০:৫২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

 সিলেট ও এর আশপাশের অঞ্চলে পাঁচ দিনের ব্যবধানে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ রোববার (১২ এপ্রিল) সকাল ৯টা ২১ মিনিটে এই কম্পন অনুভূত হয়। হঠাৎ এই কম্পনে সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ইউরোপীয়-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৩। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকায়। উৎপত্তিস্থলটি বাংলাদেশ সীমান্তবর্তী হওয়ায় সিলেটসহ সংলগ্ন জেলাগুলোতে কম্পনটি বেশ অনুভূত হয়েছে। তবে আবহাওয়া অধিদপ্তর বা স্থানীয় প্রশাসন থেকে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে গত ৭ এপ্রিল একই এলাকায় ৪.৯ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। ওই দিন দুপুর ২টা ৪৮ মিনিটে হওয়া কম্পনটিও সিলেটে তীব্র আতঙ্ক সৃষ্টি করেছিল। সাম্প্রতিক সময়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ঘন ঘন ভূমিকম্প আঘাত হানছে। উল্লেখ্য যে, গত বছরের ২১ নভেম্বর নরসিংদীর মাধবদী এলাকায় ৫.৭ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে সারাদেশে ১০ জন নিহত এবং অসংখ্য মানুষ আহত হয়েছিলেন। বিশেষজ্ঞরা বারবার এই ছোট কম্পনগুলোকে বড় কোনো ভূমিকম্পের পূর্বাভাস হতে পারে বলে সতর্ক করে আসছেন।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad