সিলেটে টিলা কাটার প্রতিবাদে সাংবাদিককে হত্যার হুমকি
Led Bottom Ad

সিলেটে টিলা কাটার প্রতিবাদে সাংবাদিককে হত্যার হুমকি

প্রথম সিলেট প্রতিবেদন

১২/০৪/২০২৬ ১৯:৫০:২৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের উত্তর বালুচর এলাকায় অবৈধভাবে টিলা কাটার তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করায় এক সাংবাদিককে সপরিবারে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।


ভুক্তভোগী সাংবাদিক বদরুর রহমান (বাবর) জানান, উত্তর বালুচর ও জোনাকী এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র টিলার মাটি কেটে আসছে। এ নিয়ে তিনি তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও ও পোস্ট শেয়ার করেন। এর পরিপ্রেক্ষিতে গত ১০ এপ্রিল রাত ১০টার দিকে একদল ব্যক্তি তাঁর বাসায় গিয়ে হুমকি দেয়।


অভিযোগে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তিরা দেশীয় অস্ত্র নিয়ে বাসায় গিয়ে তাঁকে গালিগালাজ করেন এবং ফেসবুক থেকে পোস্ট ও ভিডিও সরিয়ে না নিলে হত্যার হুমকি দেন। পাশাপাশি মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার ভয়ও দেখানো হয়।


সাংবাদিক বদরুর রহমান বলেন, ‘টিলা কাটার ভিডিও আমার কাছে সংরক্ষিত আছে। স্থানীয়ভাবে বিষয়টি জানানো হলেও কোনো প্রতিকার পাইনি। তাই নিরাপত্তা চেয়ে অভিযোগ করেছি।’


এ বিষয়ে তিনি পরিবেশ অধিদপ্তর-এর সিলেট কার্যালয়ে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগটি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad