সিলেটে অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে কঠোর অভিযান, শোরুমে চূড়ান্ত নোটিশ
Led Bottom Ad

সিলেটে অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে কঠোর অভিযান, শোরুমে চূড়ান্ত নোটিশ

প্রথম সিলেট প্রতিবেদন

১২/০৪/২০২৬ ২০:৪৪:৪৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট মহানগরীতে ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে সাঁড়াশি অভিযান জোরদার করেছে পুলিশ। অবৈধ যানবাহনের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এবার এসব যানবাহনের শোরুম ও বিক্রয়কেন্দ্র সরিয়ে নিতে চূড়ান্ত নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ।


গত এক সপ্তাহ ধরে নগরীর বিভিন্ন মোড়ে চেকপোস্ট বসিয়ে অভিযান চালাচ্ছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। এ সময় অন্তত ৪৫০টি ব্যাটারিচালিত রিকশা ও ৩২০টি ইজি বাইক আটক করা হয়েছে। পাশাপাশি উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করায় প্রায় ৫০০টি যানবাহনের বিরুদ্ধে মামলা দিয়ে ডাম্পিংয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ।


অভিযানের ধারাবাহিকতায় এবার অবৈধ যানবাহনের উৎসস্থল হিসেবে চিহ্নিত শোরুমগুলো অপসারণে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। রোববার এসএমপি কমিশনার মো. আব্দুল কুদ্দুছ চৌধুরীর স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে আগামী ১৪ এপ্রিলের মধ্যে নগরীর ভেতরের সব অবৈধ শোরুম ও দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।


এর আগে ব্যবসায়ীদের আবেদনের পর ছয় মাস সময় দেওয়া হলেও সেই সময়সীমা শেষ হতে যাচ্ছে আগামী মঙ্গলবার। নির্ধারিত সময়ের পর কোনো শোরুম কার্যক্রম চালু থাকলে তা উচ্ছেদ ও সিলগালা করা হবে বলে জানিয়েছে পুলিশ।


এসএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মনজুরুল আলম বলেন, জনস্বার্থে কোনো ছাড় দেওয়া হবে না। নির্দেশনা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, আটক করা যানবাহনের কোনো বৈধ কাগজপত্র নেই। নগরীর সড়ক নিরাপদ ও শৃঙ্খল রাখতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad