সিলেট সীমান্তে বিজিবির অভিযানে এফডিএমএন সদস্যসহ আটক ৩
Led Bottom Ad

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে এফডিএমএন সদস্যসহ আটক ৩

নিজস্ব প্রতিনিধি,কানাইঘাট

১২/০৪/২০২৬ ২০:৪৯:৩১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একজন এফডিএমএন সদস্যসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে একটি দালাল চক্রের সদস্যকেও আটক করা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


রবিবার (১২ এপ্রিল ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) পরিচালিত পৃথক অভিযানে ডোনা ও আটগ্রাম বিওপি’র টহল দল কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী কাচারীপাড়া ও পূর্ব কারাবাল্লা এলাকায় অভিযান চালায়।


ডোনা বিওপি’র অভিযানে কক্সবাজারের কুতুপালং ক্যাম্পের এফডিএমএন সদস্য মো. আলী হোসাইন (৩৫)কে অবৈধভাবে ভারত প্রবেশের সময় আটক করা হয়। এ ঘটনায় দালাল চক্রের সদস্য রুমেল আহমেদ (২৩)কেও আটক করা হয়। তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।


অন্যদিকে আটগ্রাম বিওপি’র অভিযানে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নড়াইলের মো. রুবেল শেখ (৩৩) ও যশোরের মোছা. শাহানাজ (৪০)কে আটক করা হয়। তাদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও সিমকার্ড উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।


বর্ডার গার্ড বাংলাদেশ-এর ১৯ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad