সিলেটে ব্যাটারিচালিত যানবাহনের শোরুম সরানোর আল্টিমেটাম
Led Bottom Ad

গাড়ি ফেরত দিচ্ছে পুলিশ

সিলেটে ব্যাটারিচালিত যানবাহনের শোরুম সরানোর আল্টিমেটাম

প্রথম সিলেট প্রতিবেদন

১৩/০৪/২০২৬ ০০:২০:৫৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট মহানগরীতে ব্যাটারিচালিত যানবাহনের দৌরাত্ম্য বন্ধ ও ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে যুগপৎ দুটি কঠোর পদক্ষেপ নিয়েছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। একদিকে যেমন জব্দ করা যানবাহনগুলো শর্তসাপেক্ষে ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে, অন্যদিকে শহর থেকে এসব যানের শোরুম ও বিক্রয়কেন্দ্র সরিয়ে নেওয়ার জন্য আগামী ১৪ এপ্রিল পর্যন্ত চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। আজ রোববার (১২ এপ্রিল) দুপুরে এসএমপি কমিশনার মো. আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম স্বাক্ষরিত পৃথক দুটি গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রথম বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মালিক ও চালকদের বিশেষ অনুরোধের পরিপ্রেক্ষিতে এবং মানবিক বিবেচনায় ইতিপূর্বে আটককৃত রিকশা, ইজিবাইক, মিশুক ও টমটমগুলো ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। তবে শর্ত হলো—এসব যানবাহন কোনোভাবেই সিলেট মহানগর এলাকায় চালানো যাবে না। যানবাহন ফেরত পেতে মালিকদের ১০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা, মূল রেকার স্লিপ, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবিসহ মহানগর পুলিশের ট্রাফিক অফিসে আবেদন করতে হবে। মহানগরীর সীমানার বাইরে নিয়ে যাওয়ার শর্ত ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

একই দিনে প্রকাশিত দ্বিতীয় বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১৪ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে মহানগরী এলাকা থেকে ব্যাটারিচালিত যানের সকল শোরুম ও দোকান জরুরি ভিত্তিতে অপসারণ করতে হবে। এর আগে গত বছরের ১৫ অক্টোবর এসব শোরুম সরানোর নির্দেশ দেওয়া হলেও ব্যবসায়ীদের অনুরোধে ৬ মাসের সময় দেওয়া হয়েছিল, যার মেয়াদ পহেলা বৈশাখেই শেষ হচ্ছে। নির্ধারিত সময়ের পর নগরীর ভেতরে কোনো শোরুম পাওয়া গেলে তা সিলগালাসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। মহানগর পুলিশ স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, নগরবাসীর ভোগান্তি কমাতে এবং যানজট নিরসনে অবৈধ যানের চলাচল বা ব্যবসা কোনোভাবেই বরদাশত করা হবে না।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad