ডিবি পুলিশের অভিযান
সিলেটে হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে সাতজন আটক
সিলেট মহানগরীতে অসামাজিক কার্যকলাপের অভিযোগে একটি হোটেলে অভিযান চালিয়ে ৭ জনকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল রবিবার (১২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে নগরীর লালদিঘীর পাড় এলাকায় অবস্থিত ‘ভাই ভাই হোটেল’-এ এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই হোটেলে দীর্ঘদিন ধরে অসামাজিক কর্মকাণ্ড চলে আসছিল—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। অভিযানে অসামাজিক কাজে জড়িত থাকার দায়ে ২ জন পুরুষ ও ৫ জন নারীকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হলেন— সাদিয়া আক্তার প্রকাশ সোনিয়া (২৩), সাদিয়া আক্তার (২৮), ইয়াসমিন বেগম (২৮), লাভলী আক্তার বিউটি (২৭), জনুরা বেগম (২৬), মোনেম আহমেদ (৩০) ও মনির আহমেদ (৩৬)।
অভিযান শেষে অসামাজিক কার্যকলাপের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে হোটেলটি সিলগালা করে দিয়েছে পুলিশ। সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। নগরীর শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় এ ধরনের অসামাজিক আস্তানার বিরুদ্ধে পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। বিষয়টি নিয়ে আরও বিস্তারিত তদন্ত করছে গোয়েন্দা পুলিশ।
এ রহমান
মন্তব্য করুন: