সিলেটে ট্রাফিক পুলিশের অভিযানে ২৪ ঘন্টায় ৭৬ যানবাহন আটক
Led Bottom Ad

১১৪ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

সিলেটে ট্রাফিক পুলিশের অভিযানে ২৪ ঘন্টায় ৭৬ যানবাহন আটক

প্রথম সিলেট প্রতিবেদন

১৩/০৪/২০২৬ ১৩:৪৮:২২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট মহানগরীতে ট্রাফিক শৃঙ্খলা রক্ষা ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে পরিচালিত পৃথক অভিযানে গত ২৪ ঘণ্টায় ১১৪টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগ। এই সময়ে বিভিন্ন অপরাধে ৪০টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের এবং ৭৬টি যানবাহন আটক করা হয়েছে। আজ সোমবার (১৩ এপ্রিল) সংশ্লিষ্ট সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

ট্রাফিক বিভাগ সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, মামলা দেওয়া ৪০টি যানবাহনের মধ্যে রয়েছে ২টি বাস, ১টি ট্রাক, ৫টি সিএনজিচালিত অটোরিকশা, ২২টি মোটরসাইকেল, ৫টি প্রাইভেট কার এবং অন্যান্য ৫টি যানবাহন। সড়ক পরিবহন আইন অমান্য করায় এসব যানবাহনের বিরুদ্ধে জরিমানাসহ প্রয়োজনীয় মামলা দেওয়া হয়।

অন্যদিকে, অভিযানে আটক করা ৭৬টি যানবাহনের মধ্যে রয়েছে ২টি ট্রাক, ২৫টি সিএনজি অটোরিকশা, ৩২টি মোটরসাইকেল, ৩টি প্রাইভেট কার এবং অন্যান্য ১৪টি যানবাহন। ট্রাফিক বিভাগ জানিয়েছে, মহানগরীতে যানজট নিরসন, অবৈধ যানবাহন চলাচল বন্ধ এবং সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে পুলিশের এই বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে ট্রাফিক পুলিশ।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad