আয় না বাড়লেও সিসিকের উন্নয়ন থেমে নেই: সিসিক প্রশাসক
Led Bottom Ad

আয় না বাড়লেও সিসিকের উন্নয়ন থেমে নেই: সিসিক প্রশাসক

প্রথম ডেস্ক

১৩/০৪/২০২৬ ১৬:২৩:৩৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আয় না বাড়লেও উন্নয়ন কার্যক্রম থেমে নেই সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)-এর। নগরের বিভিন্ন ওয়ার্ডে চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।


আজ সোমবার (১৩ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি ১৯, ২২, ৩২, ৩৩, ৩৫, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ডে সড়ক ও ড্রেনসহ বিভিন্ন উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবর উপস্থিত ছিলেন।


পরিদর্শনকালে প্রশাসক স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং কার্যাদেশ অনুযায়ী কাজের মান ও অগ্রগতি তদারকি করেন। সাংবাদিকদের তিনি বলেন, সিটি কর্পোরেশনের সীমানা বাড়ায় কাজের পরিধিও বেড়েছে, তবে আয় সে তুলনায় বাড়েনি। নতুন অন্তর্ভুক্ত ওয়ার্ডগুলো থেকে এখনও কর আদায় শুরু না হলেও সেখানে উন্নয়ন কার্যক্রম চালু রাখা হয়েছে।


তিনি আরও বলেন, নগরবাসীর সুবিধা নিশ্চিত করতে সড়ক নির্মাণ ও পাকাকরণ, সড়ক প্রশস্তকরণ, ড্রেন নির্মাণ এবং সড়কবাতি স্থাপনসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।


যত্রতত্র ময়লা ফেলার প্রবণতায় ক্ষোভ প্রকাশ করে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, একদিকে উন্নয়ন চলছে, অন্যদিকে অসচেতনভাবে ময়লা ফেলে নগরকে নোংরা করা হচ্ছে। এতে পরিচ্ছন্নতা কার্যক্রম ব্যাহত হচ্ছে। তিনি নগরবাসীর প্রতি নির্ধারিত স্থানে ময়লা ফেলা, সময়মতো গৃহকর পরিশোধ এবং ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।


পরিদর্শনের অংশ হিসেবে তিনি নগরের মিরাবাজার, মেজরটিলা, চামেলীবাগ, শাহপরান আবাসিক এলাকা, তৈয়ব কামাল, সুলতানপুর ও শ্রীরামপুরসহ বিভিন্ন এলাকায় চলমান উন্নয়ন কাজ ঘুরে দেখেন।


এ সময় স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, সিটি কর্পোরেশনের প্রকৌশলী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad