আগামীকাল সিলেটে আসছেন শিক্ষামন্ত্রী
Led Bottom Ad

আগামীকাল সিলেটে আসছেন শিক্ষামন্ত্রী

প্রথম সিলেট প্রতিবেদন

১৪/০৪/২০২৬ ২২:২৫:১২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

 সরকারি সফরে আগামীকাল বুধবার (১৫ এপ্রিল) সিলেটে আসছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এই সফরে তিনি নগরীর মেন্দিবাগ এলাকায় তিনটি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সাথে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। শিক্ষা মন্ত্রণালয়ের এক দাপ্তরিক আদেশের মাধ্যমে মন্ত্রীর এই সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সরকারি সফরসূচি অনুযায়ী, বুধবার সকাল ৮টায় বিমানযোগে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দেবেন মন্ত্রী। সকাল ৯টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি সকাল ১০টায় জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের অডিটোরিয়ামে আয়োজিত সভায় অংশগ্রহণ করবেন। উক্ত সভায় সিলেট শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রস্তুতি ও ব্যবস্থাপনা বিষয়ে কেন্দ্র সচিবদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হবে।

সফরসঙ্গী হিসেবে মন্ত্রীর সাথে থাকবেন তাঁর একান্ত সচিব প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, সহকারী একান্ত সচিব জনাব ওমর ফারুক দেওয়ান এবং জনসংযোগ কর্মকর্তা জনাব খালিদ মাহমুদসহ ব্যক্তিগত কর্মকর্তাবৃন্দ। নির্ধারিত কর্মসূচি শেষে ওই দিনই দুপুর ১টা ৫০ মিনিটে বিমানযোগে শিক্ষামন্ত্রী ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন বলে জানানো হয়েছে। মন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় শিক্ষা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad