‘প্রতিটি উপজেলায় আধুনিক পরীক্ষা কেন্দ্র হবে’
Led Bottom Ad

সিলেটে শিক্ষামন্ত্রী

‘প্রতিটি উপজেলায় আধুনিক পরীক্ষা কেন্দ্র হবে’

প্রথম সিলেট প্রতিবেদন

১৫/০৪/২০২৬ ১৪:২৪:৪৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

পাবলিক পরীক্ষার কারণে সাধারণ পাঠদান যেন ব্যাহত না হয়, সেজন্য দেশের প্রতিটি উপজেলায় একটি করে আধুনিক ‘মাল্টিপারপাস পরীক্ষা কেন্দ্র’ নির্মাণের ঘোষণা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ বুধবার সকালে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আয়োজিত আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, বিদ্যমান পরীক্ষা পদ্ধতির কারণে শিক্ষার্থীদের জীবন থেকে মূল্যবান দুটি বছর ঝরে যাচ্ছে, যা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অর্জনে বড় বাধা। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার শিক্ষা খাতে জিডিপি’র ৫ শতাংশ বরাদ্দের লক্ষ্য নিয়ে কাজ করছে উল্লেখ করে মন্ত্রী জানান, প্রতিটি ক্লাসরুমে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং সংসদ সদস্যরা যেন স্মার্টফোনের মাধ্যমে নিজ এলাকার স্কুলের পাঠদান তদারকি করেন সে অনুরোধও জানান তিনি। শিক্ষক সংকট নিরসনে দ্রুতই প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু এবং অবসরপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষকদের নিয়ে একটি ‘পুল’ গঠনের পরিকল্পনা তুলে ধরে ড. মিলন ডিজিটাল নকলের প্রবণতা রোধে মানসম্মত পাঠদানের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে বিদেশের বাজারে কর্মসংস্থান বৃদ্ধির আহ্বান জানান। সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, জেলা প্রশাসক, শাবিপ্রবি উপাচার্যসহ শিক্ষা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় মন্ত্রী সিলেট-ঢাকা মহাসড়ক প্রশস্তকরণে ক্ষতিগ্রস্ত ১৮টি প্রাথমিক বিদ্যালয় অগ্রাধিকার ভিত্তিতে পুনর্নির্মাণের আশ্বাস দেন এবং পরীক্ষার খাতা মূল্যায়নে শিক্ষকদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad