বিশ্বনাথে বন্ধুর কুড়ালের কোপে যুবক নিহত: ঘাতক আটক
সিলেটের বিশ্বনাথে টাকা লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে বন্ধুর কুড়ালের কোপে শাহ আলম (২৫) নামের এক যুবক নির্মমভাবে নিহত হয়েছেন। আজ বুধবার (১৫ এপ্রিল) বিকাল আড়াইটায় উপজেলার রামপাশা ইউনিয়নের ধলিপাড়া গ্রামে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শাহ আলম পার্শ্ববর্তী খাজাঞ্চী ইউনিয়নের ছিফত আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ধলিপাড়া গ্রামের দলিল লেখক বশির উদ্দিনের ছেলে মিজানুর রহমানের সঙ্গে শাহ আলমের দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল। ঘটনার সময় শাহ আলম মিজানের বাড়িতে গেলে দুজনের মধ্যে তীব্র কথা কাটাকাটি হয়; এক পর্যায়ে মিজানুর ঘর থেকে কুড়াল বের করে বাড়ির সামনের রাস্তায় নিয়ে শাহ আলমকে এলোপাতাড়ি কোপাতে থাকে। রক্তাক্ত অবস্থায় শাহ আলমকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার পরপরই পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ঘাতক মিজানুর রহমানকে রক্তমাখা কুড়ালসহ আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয় জনতা। তবে হত্যাকাণ্ডের সঠিক কারণ নিয়ে এখনো ধোঁয়াশা থাকলেও স্থানীয় একটি সূত্রের দাবি, তাদের মধ্যে দীর্ঘদিনের পাওনা টাকা লেনদেন নিয়েই এই বিরোধের সূত্রপাত।
বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মূল অভিযুক্তকে আটক করা হয়েছে এবং হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: