জকিগঞ্জে গীতা বিতরণ ও দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত
সিলেটের জকিগঞ্জ উপজেলার দাউদপুরে শ্রীমদ্ভগবত গীতা শিক্ষা কেন্দ্রের ছাত্র-ছাত্রীদের মাঝে নতুন শ্রীমদ্ভগবত গীতা বিতরণ ও বৈষ্ণব সেবা উপলক্ষে দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় দাউদপুর শ্রী শ্রী রাধা মদন গোপাল আশ্রমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভক্তদের ঢল নামে। অনুষ্ঠান উপলক্ষে লীল কীর্তনসহ নানা ধর্মীয় কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিকাল ৩টার পর ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
দিনব্যাপী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশ্রমের সভাপতি শিক্ষক সিতাংশু বিশ্বাস, প্রবীণ মুরব্বী বিরেশ বিশ্বাস, নরেন্দ্র বিশ্বাস, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি রনোজিত বিশ্বাস, হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনোরিটিস (এইচআরসিবিএম) সিলেট বিভাগীয় কো-অর্ডিনেটর রাকেশ রায়, ঐক্য পরিষদ মানিকপুর ইউনিয়ন শাখার সভাপতি উজ্জল রায়, পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. বিপুল বিশ্বাস, আশ্রমের সেবায়িত মুক্তশ্বর বিশ্বাস, গীতা শিক্ষা কেন্দ্রের পরিচালক সুরজিত বিশ্বাস (লালু) এবং অর্থদাতা প্রবাসী দানবীর সুমন রায়সহ কেরাইয়া গীতা কেন্দ্রের আগত ছাত্র-ছাত্রীরা।
অনুষ্ঠানটি পরিচালনা করেন গীতা শিক্ষা কেন্দ্রের শিক্ষক বিনয় সরকার।
আয়োজক কমিটির সদস্যরা জানান, শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় ও নৈতিক শিক্ষা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ব্যক্তিগত উদ্যোগে এ শিক্ষা কেন্দ্রটি চালু করা হয়েছে। বর্তমানে এখানে প্রায় ৮০ জন ছাত্র-ছাত্রী অধ্যয়ন করছে।
ডি আর ডি
মন্তব্য করুন: