সিলেট সীমান্তে ৫৭ লাখ টাকার ভারতীয় পণ্য ও পাচারযোগ্য মাছ জব্দ
Led Bottom Ad

বিজিবির অভিযান

সিলেট সীমান্তে ৫৭ লাখ টাকার ভারতীয় পণ্য ও পাচারযোগ্য মাছ জব্দ

প্রথম সিলেট প্রতিবেদন

১৮/০৪/২০২৬ ২২:৩২:০৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির সদস্যরা আজ শনিবার (১৮ এপ্রিল) ভোর থেকে দুপুর পর্যন্ত সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্টে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য এবং বাংলাদেশ থেকে পাচার হতে যাওয়া মাছ ও মাদকের বড় একটি চালান জব্দ করেছে।

বিজিবির দেওয়া তথ্যমতে, উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৭ লক্ষ ১৫ হাজার ৬৯৬ টাকা। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে সীমান্তের বাংলাবাজার, লাফার্জ, বিছনাকান্দি, তামাবিল এবং মিনাটিলাসহ বেশ কিছু বিওপি এলাকায় একযোগে তল্লাশি চালানো হয়। অভিযানে সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা ভারতীয় গরু, মহিষ, কসমেটিকস, থান কাপড়, চিনি, কম্বল এবং বিপুল পরিমাণ জিরা জব্দ করা হয়েছে। একই সাথে মাদকবিরোধী তৎপরতায় উদ্ধার করা হয়েছে ভারতীয় মদ ও নিষিদ্ধ ইস্কপ সিরাপ। এছাড়া বাংলাদেশ থেকে অবৈধ পথে ভারতে পাচারের সময় বিজিবি সদস্যদের হাতে ধরা পড়ে একটি বড় কুইচ্চা মাছের চালান।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক জানিয়েছেন, সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান বন্ধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান কয়েকগুণ বাড়ানো হয়েছে এবং দেশীয় সম্পদ রক্ষা ও জননিরাপত্তায় এই কঠোর নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জব্দকৃত মালামালের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad