সোমবার সিলেট সফরে আসছেন মন্ত্রী খন্দকার মুক্তাদির
Led Bottom Ad

সোমবার সিলেট সফরে আসছেন মন্ত্রী খন্দকার মুক্তাদির

প্রথম ডেস্ক

১৯/০৪/২০২৬ ১৮:১৯:৪৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি সোমবার (২০ এপ্রিল) একদিনের সরকারি সফরে সিলেট আসছেন। দিনব্যাপী সফরে তিনি বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন, সমন্বয় সভায় অংশগ্রহণ এবং ক্রীড়া সামগ্রী বিতরণ কর্মসূচিতে যুক্ত থাকবেন।


সফরসূচি অনুযায়ী, সকালে তিনি শামসুদ্দিন হাসপাতাল ও নবনির্মিত ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ভবন পরিদর্শন করবেন। পরে সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬’-এর উদ্বোধন করবেন।


এরপর সিলেট সার্কিট হাউসে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিএডিসি, পানি উন্নয়ন বোর্ড, বন বিভাগ ও এলজিইডির কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে। একই স্থানে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সিলেট সফর উপলক্ষে একটি প্রস্তুতিমূলক সভাও অনুষ্ঠিত হবে।


দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ৩৬টি স্পোর্টস একাডেমির মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করবেন মন্ত্রী।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad