সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ জনের তালিকা চূড়ান্ত
Led Bottom Ad

বঞ্চিত সিলেট–সুনামগঞ্জ

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ জনের তালিকা চূড়ান্ত

প্রথম ডেস্ক

২০/০৪/২০২৬ ১৫:৫৩:২৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জনের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বিএনপি। সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তালিকা ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।


মনোনয়নপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, সানজিদা ইসলাম তুলি, শামীম আরা বেগম স্বপ্না, ফেরদৌসী আহমেদসহ আরও অনেকে।


দলীয় সূত্র জানায়, সংরক্ষিত নারী আসনের মনোনয়নের জন্য দুই দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ করা হয়। রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত ওই সাক্ষাৎকারে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


বিএনপি সূত্রে আরও জানা গেছে, মোট এক হাজার ২৫টি মনোনয়ন ফরম বিক্রি হয়। এর মধ্যে প্রায় ৯০০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। সেখান থেকে যাচাই–বাছাই শেষে ৩৬ জনকে চূড়ান্ত করা হয়।


তবে ঘোষিত তালিকায় সিলেট ও সুনামগঞ্জ অঞ্চল থেকে কোনো প্রার্থী স্থান পাননি। তবে হবিগঞ্জ থেকে মনোনয়ন পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক নেত্রী, বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকারবিষয়ক সহসম্পাদক এবং দলের মিডিয়া সেলের সদস্য শাম্মি আক্তার। এদিকে প্রথমবারের মতো মৌলভীবাজার থেকে মনোনয়ন পেয়েছেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী। তিনি মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসন‌ থেকে একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য, বিএনপির সাবেক প্রতিমন্ত্রী মর‌হুম অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর সন্তান।


সিলেট ২ জন মন্ত্রী পেলেও সংরক্ষিত আসনে কোন প্রার্থীকে মনোনয়ন দেয়নি। এতে ওই অঞ্চলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। তাদের দাবি, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই অঞ্চলের প্রতিনিধিত্ব নিশ্চিত করা উচিত ছিল।

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad