পৌর প্রশাসকের সঙ্গে সুনামগঞ্জ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

পৌর প্রশাসকের সঙ্গে সুনামগঞ্জ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

০৯/০৯/২০২৬ ২২:০৪:৩৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ পৌরসভার পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ। এ সময় তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং পৌর এলাকার বিভিন্ন বিষয় নিয়ে কুশল বিনিময় ও মতবিনিময় করেন নেতৃবৃন্দ।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট গৌরাঙ্গ পদ দাশ ও সাধারণ সম্পাদক বিপ্রেশ কুমার রায় বাপ্পীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল পৌর প্রশাসকের কার্যালয়ে গিয়ে এ সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রতিনিধি দলে আরও ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিশ্বজিত চক্রবর্তী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার বিদায়ী সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায়, সাংগঠনিক সম্পাদক সেতুল বাবু তালুকদার ও সহ-সাংগঠনিক সম্পাদক অমর চক্রবর্তীসহ সংগঠনের নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে নেতৃবৃন্দ পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিককে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তাঁরা পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি পৌর এলাকার সামগ্রিক পরিস্থিতি ও সংগঠনের কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

এ সময় পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক বলেন, “বাংলাদেশের অন্যান্য জেলার মধ্যে সুনামগঞ্জ হচ্ছে সম্প্রীতির একটি নিদর্শন। এই জেলায় প্রতিটি ধর্মের মানুষের মাঝে দীর্ঘদিনের যে ভ্রাতৃত্বের বন্ধন রয়েছে, সেটা অটুট থাকবে।”

তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পূজা উদযাপন পরিষদের বিভিন্ন কার্যক্রমে পৌর প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে বলেও তিনি নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন।

পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ পৌর প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও পৌর প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সংগঠনের কার্যক্রম পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন।

সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের মধ্য দিয়ে পৌর প্রশাসন ও পূজা উদযাপন পরিষদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার বিষয়টি গুরুত্ব পায়।

প্রীতম দাস/ তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad