জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের দায়িত্ব গ্রহণ
সিলেটের জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ আবুল হাসনাত খাঁন। রবিবার (১ নভেম্বর) বিকেল ৩টায় তিনি জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সুনন্দা রায়।
পরে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার হস্তান্তর ও গ্রহণ করেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায় এবং নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাঁন। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিভাগীয় কমিশনারের কার্যালয়, সিলেটের ২৫ অক্টোবর ২০২৬ তারিখের এক প্রজ্ঞাপনে মোহাম্মদ আবুল হাসনাত খাঁনকে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি ও পদায়ন করা হয়। এর আগে তিনি সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছিলেন।
অন্যদিকে, জৈন্তাপুরের সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সুনন্দা রায়কে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
সাইফুল ইসলাম বাবু / পূজা বাড়াইক-প্রসি-26
মন্তব্য করুন: