লাখাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুল ইসলাম কারামুক্ত

লাখাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুল ইসলাম কারামুক্ত

নিজস্ব প্রতিনিধি, লাখাই

০১/১১/২০২৬ ২০:২০:৫১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের লাখাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) সদস্য অ্যাডভোকেট শামসুল ইসলাম ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

জানা গেছে, একটি মামলায় তিনি স্বেচ্ছায় আদালতে হাজির হলে আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তীতে তাঁর আইনজীবী হাইকোর্টে জামিন আবেদন করেন। গত বুধবার হাইকোর্টের ২১ নম্বর বেঞ্চে উভয় পক্ষের শুনানি শেষে তাঁর জামিন মঞ্জুর করা হয়। আইনি প্রক্রিয়া ও প্রয়োজনীয় দাপ্তরিক আনুষ্ঠানিকতা শেষে ১ নভেম্বর তিনি কারাগার থেকে মুক্তি লাভ করেন।

কারাগার থেকে মুক্তির পর প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট শামসুল ইসলাম মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। এ সময় যাঁরা তাঁর জামিন ও মুক্তির প্রক্রিয়ায় সহযোগিতা ও প্রচেষ্টা চালিয়েছেন, সেই শুভানুধ্যায়ীসহ লাখাই উপজেলার সর্বস্তরের এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবাইকে ধন্যবাদ জানান।

আশীষ দাশগুপ্ত /নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad