দক্ষিণ সুরমায় বালুভর্তি ট্রাকে ৪৯০ বোতল ফেনসিডিলসহ আটক ২

দক্ষিণ সুরমায় বালুভর্তি ট্রাকে ৪৯০ বোতল ফেনসিডিলসহ আটক ২

প্রথম সিলেট প্রতিবেদন

০১/১১/২০২৬ ১৯:৫৩:৫৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

দক্ষিণ সুরমায় পুলিশের অভিযানে বালুভর্তি একটি ডাম্প ট্রাক থেকে ৪৯০ বোতল ভারতীয় তৈরি ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনের অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। আটক করা হয়েছে নম্বরপ্লেটবিহীন ডাম্প ট্রাকটিও।

শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জের সার্বিক দিকনির্দেশনায় এসআই (নিঃ) মামুনুর রশীদ মামুন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

পুলিশ সূত্রে জানা যায়, দক্ষিণ সুরমা থানাধীন চকের বাজার এলাকায় সোহেল অটো রাইস মিলের সামনে চন্ডিপুল-জালালপুর সড়কে একটি নম্বরপ্লেটবিহীন বালুভর্তি ডাম্প ট্রাকে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাকের বালুর ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা ৪৯০ বোতল ভারতীয় তৈরি ফেয়ারডিল (ফেনসিডিল) উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন, সিলেটের কোম্পানীগঞ্জ থানাধীন রাজাপুর গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে মো. নজরুল ইসলাম (৩৪) এবং সিলেটের এয়ারপোর্ট থানাধীন রঙ্গিন টিলা এলাকার ছালিয়া পশ্চিমপাড়ার আসলাম আলীর ছেলে মাহবুব আলম (২১)।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ৪৯০ বোতল ফেনসিডিল ও ডাম্প ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad