কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির শীর্ষ নেতারা সিলেট আসছেন সোমবার
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে ২ নভেম্বর সিলেট আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্পবিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট মো. রুহুল কবির রিজভী। একই অনুষ্ঠানে অংশ নেবেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত সফরসূচি থেকে এ তথ্য জানা গেছে।
সফরসূচি অনুযায়ী, সোমবার সকাল ৭টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইটে সিলেটের উদ্দেশে যাত্রা করবেন অতিথিরা। সকাল ৮টা ১০ মিনিটে এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাঁরা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে রওনা হবেন।
সকাল সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের বাসভবনে তাঁদের পৌঁছানোর কথা রয়েছে। সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অংশ নেবেন তাঁরা। অনুষ্ঠান শেষে দুপুর ১টার দিকে ভাইস-চ্যান্সেলরের বাসভবনে মধ্যাহ্নভোজ ও অবস্থান করবেন অতিথিরা।
সফরসূচিতে আরও বলা হয়েছে, বিকেল ৩টা ৪৫ মিনিটে ভাইস-চ্যান্সেলরের বাসভবন থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন তাঁরা। বিকেল ৪টা ৩০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইটে ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন। বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকায় পৌঁছে নিজ নিজ বাসভবনে ফেরার কথা রয়েছে তাঁদের।
বিশ্ববিদ্যালয়ের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে অতিথিদের অংশগ্রহণকে কেন্দ্র করে তাঁদের সফরসূচি প্রকাশ করা হয়েছে।
নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: