সুনামগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা প্রিন্স পরিবারের সদস্য ও বন্ধুসহ গ্রেপ্তার
নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা প্রিন্সকে গ্রেপ্তারের পর তাঁর পরিবারের সদস্য ও এক বন্ধুকেও গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত মধ্যরাতে সিলেটের একটি বেসরকারি হাসপাতাল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশের অভিযোগ, প্রিন্সকে গ্রেপ্তারের পর তাঁর পরিবারের সদস্যরা মব সৃষ্টি করে পুলিশের কাজে বাধা দেন, পুলিশ সদস্যদের আঘাত করেন এবং আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে হাজির করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নাশকতার মামলার আসামি হিসেবে প্রিন্সকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের প্রায় এক ঘণ্টার মধ্যে তিনি হাজতে অসুস্থ হয়ে পড়লে তাঁকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকেই তাঁর পরিবারের সদস্য ও বন্ধুকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশের অভিযোগের বিষয়ে গ্রেপ্তার ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রীতম দাস/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: