সুনামগঞ্জে এমপির বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের মিছিল

সুনামগঞ্জে এমপির বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের মিছিল

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

৩১/১০/২০২৬ ১৯:১৭:৩৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ ও বিশ্বম্ভরপুর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম নুরুলের বিরুদ্ধে এক ঠিকাদারের মিথ্যা চাঁদাবাজির অভিযোগ করার প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠনের বিশাল মিছিল ও সমাবেশ করেছে। 

শনিবার সুনামগঞ্জ সদর ও পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দুপুরে সুনামগঞ্জ জেলা বিএনপির পুরাতন বাসস্টেন্ডের অস্থায়ী কার্যালয়ের সামনে একটি বিশাল মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ট্র্যাফিক পয়েন্টে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমদ লিলুর সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুর রহিমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক চেয়ারম্যান আকবর আলী, নাদীর আহমদ, রেজাউল হক, এডিশনাল পিপি এডভোকেট শেরেনুর আলী, এডভোকেট মাসুক আলম, আ ত ম মিসবাহ, জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব কাজী নাসিম উদ্দিন লালা, সুনামগঞ্জ পৌর বিএনপির আহবায়ক সাইফুল্লাহ হাসান জুনেদ, সদস্য সচিব মুর্শেদ আলম, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ সভাপতি জুয়েল মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনাজ্জির হোসেন সদস্য সচিব জাহাঙ্গীর আলম, যুবদল ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমিন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ কয়েস,সোহেল আহমদ সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, মমিনুল হক কালারচান, সুহেল মিয়া, আবুল কাশেম দুলু , নুর জালাল মন্টি, জেলা ছাত্রদলের সভাপতি তারেক মিয়া সাধারন সম্পাদক ওবায়দুল ইসলাম, শাহ রাহুলসহ প্রমুখ। 

সমাবেশে বক্তারা বলেছেন, ‘চোর ধরায় সংসদ সদস্যের বিরুদ্ধে অপবাদ দেবার চেষ্টা হচ্ছে।’ বক্তারা দাবি করেন, সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কের ৫ কিলোমিটার সড়ক সংস্কার ও দুটি ব্রীজ নির্মাণের জন্য ৪০ কোটি টাকা ব্যয় করলেই হতো, সেখানে ৮৭ কোটি টাকার পু:প্রাক্কলন তৈরি করে লুটপাট হয়েছে। এখানে পুকুর চুরি নয়, হয়েছে সাগর চুরি। ইতিমধ্যে ৪৩ কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। কাজ যা হচ্ছে তাও নিম্নমানের নির্মাণ সামগ্রীতে। রাষ্ট্রের এমন অপচয় ঠেকাতে কথা বলায় সংসদ সদস্যের বিরুদ্ধে ‘চাঁদাবাজি’র অভিযোগ আনা হয়েছে। এটা মেনে নেওয়া যায় না। ওই ফ্যাসিস্ট ঠিকাদার ও তার সাব ঠিকাদার কেবল এমপি’র নয় বিএনপিরও ভাবমূর্তি নষ্টের চক্রান্ত করছে। এজন্য হাজার হাজার বিএনপি নেতা-কর্মী প্রতিবাদে নেমেছেন। সড়ক সংস্কারে অনিয়মের তদন্ত এবং দুর্নীতিতে জড়িতদের বিচার দাবি করেন বক্তারা।

লতিফুর রহমান রাজু/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad