জৈন্তাপুরে ট্রাক–হাইয়েস সংঘর্ষ, চালকের হাত বিচ্ছিন্ন
Led Bottom Ad

জৈন্তাপুরে ট্রাক–হাইয়েস সংঘর্ষ, চালকের হাত বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিনিধি, জৈন্তাপুর

২০/০৪/২০২৬ ১৬:০১:০০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জৈন্তাপুর উপজেলায় সিলেট–তামাবিল মহাসড়কে ট্রাক ও হাইয়েস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক চালকের হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় তিনি গুরুতর আহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন যাত্রী।


আজ সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে তামাবিল হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।


পুলিশ জানায়, সিলেটগামী একটি ট্রাকের সঙ্গে জাফলংগামী একটি হাইয়েস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের চালক মো. খোকন (৩০) গুরুতর আহত হন। তাঁর একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তিনি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রামনগর গ্রামের বাসিন্দা।


এ ছাড়া একই গাড়ির যাত্রী মো. তৌসিফ (১৬) ও ইশান রায় (১৬) হালকা আহত হয়েছেন। তাঁরাও হবিগঞ্জের বাসিন্দা।


আহতদের উদ্ধার করে প্রথমে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় খোকনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্য দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।


দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যান। পুলিশ ট্রাক ও মাইক্রোবাস জব্দ করেছে।


তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad