সেন্ট্রাল ফার্মেসী বন্ধ নিয়ে গুঞ্জন, পরিবার বলছে ‘সম্মিলিত সিদ্ধান্ত’
Led Bottom Ad

সেন্ট্রাল ফার্মেসী বন্ধ নিয়ে গুঞ্জন, পরিবার বলছে ‘সম্মিলিত সিদ্ধান্ত’

প্রথম সিলেট প্রতিবেদন

২০/০৪/২০২৬ ১৭:০২:১৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান দি সেন্ট্রাল ফার্মেসী বন্ধ হয়ে যাওয়াকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সেখানে দাবি করা হচ্ছে, পারিবারিক দ্বন্দ্বের কারণে প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে গেছে।


তবে এসব গুঞ্জনকে ভিত্তিহীন বলে দাবি করেছেন ফার্মেসিটির পরিবারের এক সদস্য। তিনি নিজের ফেসবুক পোস্টে বিষয়টিকে ‘ভিন্নখাতে প্রবাহিত করার হীন চেষ্টা’ হিসেবে উল্লেখ করেন।


ওই পোস্টে তিনি জানান, সেন্ট্রাল ফার্মেসী বন্ধ রাখা বা চালু রাখা সম্পূর্ণভাবে তাদের পারিবারিক সিদ্ধান্ত। পরিবারের সকল সদস্যের সম্মতিক্রমেই ব্যবস্থাপনাগত কিছু সাময়িক সংকটের কারণে প্রতিষ্ঠানটি আপাতত বন্ধ রাখা হয়েছে।


তিনি আরও অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল ‘পারিবারিক কলহ’ বা ‘আজগুবি তথ্য’ ছড়িয়ে পরিবারের দীর্ঘদিনের অর্জিত সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালাচ্ছে।


ফেসবুক পোস্টে স্পষ্ট করে বলা হয়,

“ফার্মেসী বন্ধের ঘটনায় কোনো ভুল বোঝাবুঝির অবকাশ নেই। এটি সম্পূর্ণ পারিবারিক সিদ্ধান্ত।”


উল্লেখ্য, দীর্ঘদিন ধরে সিলেট নগরীর চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিল সেন্ট্রাল ফার্মেসী। প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বিষয়টি নিয়ে জনমনে কৌতূহল ও আলোচনা তৈরি হয়।


সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে- সিলেটের ঐতিহ্যবাহী সেন্ট্রাল ফার্মেসী পারিবারিক দ্বন্দ্বের কারণে বন্ধ হয়ে গেছে। এ  নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন। তবে এসব ঘটনার প্রেক্ষিতে সেন্ট্রাল ফার্মেসীর পরিবারের একজন সদস্য নিজের ফেসবুকে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি বিষয়টি ভিন্নখাতে প্রবাহের হীন চেষ্টা বলে উল্লেখ করেছেন। একইসাথে সমলোচনাকারীদের সেন্ট্রাল ফার্মেসীর পরিবারকে হীন উদ্দেশ্যে ছোট করার প্রয়াস চালাচ্ছে বলে উল্লেখ করে তিনি বলেন,ফার্মেসী বন্ধের ঘটনা পরিবারের সকলের সম্মতিক্রমে সিদ্বান্ত গ্রহণ করেছেন। এ বিষয়ে ভূল বোঝাবুঝির কোন অবকাশ নেই।


ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad