ওসমানীনগরে প্রবাসী হেলাল উদ্দিনের ঢেউটিন বিতরণ
Led Bottom Ad

মেয়ের জন্মদিনে গৃহহীনদের মুখে হাসি

ওসমানীনগরে প্রবাসী হেলাল উদ্দিনের ঢেউটিন বিতরণ

নিজস্ব প্রতিনিধি, ওসমানীনগর

২০/০৪/২০২৬ ২৩:২৮:৩০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

কুয়েত প্রবাসী ও বিশিষ্ট সমাজসেবী মো. হেলাল উদ্দিনের মেয়ে হাবিবার জন্মদিন উপলক্ষে এক ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। এই শুভদিনটি উপলক্ষে সিলেটের ওসমানীনগর ও বালাগঞ্জ উপজেলার গৃহহীন ও অসহায় ১৬টি পরিবারের মাঝে ঘর নির্মাণের জন্য ঢেউটিন বিতরণ করা হয়েছে। আজ সোমবার (২০ এপ্রিল) দুপুরে ওসমানীনগর উপজেলার তাজপুর দিঘরগয়াসপুর সড়কের রুফিয়া মঞ্জিলস্থ নিজ বাসভবনে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমাজসেবী আব্দুল বারীর সভাপতিত্বে এবং সোলেমান খানের পরিচালনায় অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন ইউপি সদস্য সিরাজ উদ্দিন খান আনহার, খালেদ আহমদ খুকু, তুরন আহমদ, সাংবাদিক জিল্লুর রহমান জিলু, শাহ মোহাম্মদ হেলাল ও ইব্রাহীম খান ইমনসহ আরও অনেকে। বক্তারা বলেন, ব্যক্তিগত আনন্দঘন মুহূর্তগুলোকে এভাবে মানবসেবার মাধ্যমে উদযাপন করা সমাজের বিত্তবানদের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত। এ ধরনের মহতী উদ্যোগ সমাজে মানবিকতা ও সহমর্মিতার বন্ধনকে আরও সুদৃঢ় করবে।

অনুষ্ঠানে দুই উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা উপকারভোগীরা এই সহায়তা পেয়ে প্রবাসী হেলাল উদ্দিনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ এবং হাবিবার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন তাজপুর বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাবিবুর রহমান সিদ্দিকী। জন্মদিন উদযাপনের এই সৃজনশীল ও মানবিক ভঙ্গি এলাকায় বেশ প্রশংসিত হয়েছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad