বিয়ানীবাজারে পরীক্ষার প্রথম দিনেই নিখোঁজ তিন ছাত্রী, এলাকায় চাঞ্চল্য
Led Bottom Ad

বিয়ানীবাজারে পরীক্ষার প্রথম দিনেই নিখোঁজ তিন ছাত্রী, এলাকায় চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, বিয়ানীবাজার

২২/০৪/২০২৬ ২০:৫৭:৩৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

এসএসসি ও দাখিল পরীক্ষার প্রথম দিনেই বিয়ানীবাজার উপজেলায় পৃথক স্থান থেকে তিনজন ছাত্রী নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) পরীক্ষা শুরুর পর থেকেই তাঁদের আর কোনো খোঁজ মেলেনি।


নিখোঁজদের মধ্যে দুজন এসএসসি পরীক্ষার্থী এবং একজন দাখিল পরীক্ষার্থী। ঘটনার পর বুধবার থানায় পৃথক তিনটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।


পারিবারিক সূত্রে জানা যায়, এক পরীক্ষার্থী কেন্দ্রে উপস্থিত হলেও পরীক্ষায় অংশ নেননি। বাকি দুইজন পরীক্ষা শেষে আর বাড়ি ফেরেননি। এতে পরিবারগুলোতে চরম উদ্বেগ তৈরি হয়েছে।


নিখোঁজদের মধ্যে একজন উত্তর আকাখাজনা দাখিল মাদ্রাসার শিক্ষার্থী; তিনি মাথিউরা সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থী ছিলেন। অন্য একজনের কেন্দ্র ছিল দুবাগ স্কুল অ্যান্ড কলেজ এবং আরেকজন পরীক্ষা দিয়েছেন পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।


পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা অপহৃত হননি, বরং স্বেচ্ছায় কোথাও চলে যেতে পারেন।


বিয়ানীবাজার থানার ওসি মো. ওমর ফারুক বলেন, “আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছি। দ্রুতই তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে।”


এ ঘটনায় পুরো উপজেলায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অভিভাবকরা সন্তানদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় সময় কাটাচ্ছেন।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad