সিসিকে মেয়র প্রার্থী হিসেবে এনসিপি প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু কাল
Led Bottom Ad

সিসিকে মেয়র প্রার্থী হিসেবে এনসিপি প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু কাল

প্রথম ডেস্ক

২৩/০৪/২০২৬ ২২:৪১:০৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে এনসিপি মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট মো. আব্দুর রহমান আফজাল আগামীকাল শুক্রবার (২৪ এপ্রিল) থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছেন।


দলীয় সূত্রে জানা গেছে, প্রচারণার উদ্বোধনী দিনে তিনি নগরীর জিতু মিয়ার পয়েন্ট এলাকায় অবস্থিত শেখ ছানা উল্লাহ জামে মসজিদে জুমার নামাজ আদায় করবেন। নামাজ শেষে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা কার্যক্রম শুরু করবেন।


এ উপলক্ষে সংশ্লিষ্টরা স্থানীয় গণমাধ্যমকর্মীদের যথাসময়ে উপস্থিত থেকে প্রচারণা কার্যক্রম কাভার করার আহ্বান জানিয়েছেন।

সজল আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad