সিলেটে শনিবার ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
Led Bottom Ad

সিলেটে শনিবার ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

প্রথম সিলেট প্রতিবেদন

২৪/০৪/২০২৬ ১১:২৫:৪১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জরুরি মেরামত, সংরক্ষণ ও লাইনের উন্নয়ন কাজের জন্য সিলেট নগরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় আগামী শনিবার (২৫ এপ্রিল) টানা চার ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকালে কাজের পরিধি অনুযায়ী সংশ্লিষ্ট ফিডারগুলোর আওতায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হবে। এর মধ্যে **পাঠানটুলা ১১ ফিডারের** আওতাধীন পাঠানটুলা, শ্রাবনী, নিকুঞ্জ, লতিফ মঞ্জিল, পল্লবী আবাসিক এলাকা, মদিনা মার্কেটসহ আশপাশ এলাকায় বিদ্যুৎ থাকবে না।

একই সময়ে **বিমানবন্দর ১১ ফিডারের** আওতায় থাকা লাভলী রোড, তপোবন আবাসিক এলাকা, বর্ণমালা স্কুল এলাকা, আলমদিনা টাওয়ার, মদিনা মার্কেট বাজার, আখরাগলি, বাগবাড়ী, সুরমা আবাসিক এলাকা, লেকসিটি ও পার্শ্ববর্তী এলাকাগুলোতেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিউবো সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক জানান, নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়নকাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad