ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ
পুলিশ সার্বক্ষণিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজে নিয়োজিত থাকলেও সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশ নিয়মিত কাজের পাশাপাশি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। পরিবেশ উন্নয়ন ও সবুজায়নের লক্ষ্যে দায়িত্বরত কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান সাজনা গাছ রোপন করেছেন।
শনিবার (২৫ এপ্রিল) দুপুর ১২টায় সিলেটের কোম্পানীগঞ্জ থানাধীন ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ি ক্যাম্পাসে পরিবেশবান্ধব ও পুষ্টিকর প্রায় শতাধিক সাজনা গাছের চারা রোপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ। আরো উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক নুর মিয়া। চারা রোপন শেষে মোনাজাত পরিচালনা করেন ভোলাগঞ্জ আদর্শ গ্রামের সাবেক ইমাম মাওলানা বুরহান উদ্দিন।
কোম্পানীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিলাল হোসেন বলেন, সজনে একটি অত্যন্ত উপকারি ও ঔষধি গুণসম্পন্ন গাছ। এর পাতা, ফুল ও ফল পুষ্টিগুণে ভরপুর এবং মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। সাধারণ মানুষের পুষ্টি চাহিদা পূরণে সজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান জানান, এই উদ্যোগটি ফাঁড়ি এলাকায় পুষ্টিকর সবজির প্রাপ্যতা কিছুটা হলেও নিশ্চিত করার পাশাপাশি এলাকার পরিবেশগত সৌন্দর্য বৃদ্ধি ও জনসাধারণের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা তৈরিতে সহায়তা করবে।
এ রহমান
মন্তব্য করুন: