সিলেটে অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে এসএমপির গণবিজ্ঞপ্তি, প্রত্যাহার
Led Bottom Ad

সিলেটে অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে এসএমপির গণবিজ্ঞপ্তি, প্রত্যাহার

প্রথম সিলেট প্রতিবেদন

৩০/০৪/২০২৬ ১২:০৮:০৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল নিয়ে জারি করা একটি গণবিজ্ঞপ্তি দুই দিনের ব্যবধানে প্রত্যাহার করেছে। বিষয়টি নিয়ে স্থানীয় সাংবাদিক মহল ও জনমনে আলোচনা তৈরি হয়েছে।


গত ২৯ এপ্রিল জারি করা প্রথম গণবিজ্ঞপ্তিতে এসএমপি জানায়, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ (সংশোধিত ২০২০) অনুযায়ী অনলাইন নিউজ পোর্টাল পরিচালনার জন্য নিবন্ধন বাধ্যতামূলক। কিছু অনলাইন পোর্টাল যথাযথ নিবন্ধন ছাড়া পরিচালিত হচ্ছে এবং সেগুলোতে ভুল, অসত্য, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করা হচ্ছে বলে উল্লেখ করা হয়।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ৪৮ ঘণ্টার মধ্যে দেশি-বিদেশি ডোমেইন থেকে অপসারণ করতে হবে। অন্যথায় কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে এসব পোর্টালের প্রকাশিত সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার, লাইক বা মন্তব্য করা থেকেও বিরত থাকার আহ্বান জানানো হয়।


তবে ৩০ এপ্রিল প্রকাশিত দ্বিতীয় গণবিজ্ঞপ্তিতে আগের ওই বিজ্ঞপ্তি বাতিল করা হয়েছে বলে জানানো হয়। এতে বলা হয়, ২৯ এপ্রিল জারি করা গণবিজ্ঞপ্তি তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হলো।


দুই দিনের মধ্যে এমন অবস্থান পরিবর্তনে নানা প্রশ্ন উঠেছে। তবে বিজ্ঞপ্তি প্রত্যাহারের কারণ সম্পর্কে এসএমপির পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।


স্থানীয় সাংবাদিকরা বলছেন, অনলাইন গণমাধ্যম নিয়ন্ত্রণে যে কোনো উদ্যোগ আইন ও নীতিমালার আলোকে হওয়া উচিত। একই সঙ্গে সংবাদমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারও বিবেচনায় রাখা প্রয়োজন।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad