শনিবার সিলেটে আসছেন প্রধানমন্ত্রী, জোরদার নিরাপত্তা প্রস্তুতি
Led Bottom Ad

শনিবার সিলেটে আসছেন প্রধানমন্ত্রী, জোরদার নিরাপত্তা প্রস্তুতি

প্রথম সিলেট প্রতিবেদন

৩০/০৪/২০২৬ ২১:২৬:২০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী শনিবার সিলেট সফরে আসছেন। দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম সিলেট সফর। সফর ঘিরে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নগরজুড়ে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। নিরাপত্তায় নেওয়া হয়েছে চার স্তরের বলয়।

জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শনিবার সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। এরপর সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করবেন।

সফরসূচি অনুযায়ী, বেলা ১১টায় নগরের চাঁদনীঘাট এলাকায় সুরমা নদীতীর উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনসংক্রান্ত প্রকল্প উদ্বোধন করবেন তিনি। দুপুর ১২টায় সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়া খাল খনন কার্যক্রমের উদ্বোধন করবেন। বিকেল ৩টায় জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধন করার কথা রয়েছে। পরে বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় অংশ নেবেন তিনি। সন্ধ্যা ৭টায় ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে সিলেটে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। পুলিশ, র‌্যাব, বিজিবি, সেনাবাহিনীসহ বিভিন্ন সংস্থা মাঠে কাজ করছে। গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম বলেন, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার বিকেলে সংবাদ ব্রিফিং করা হবে।

এদিকে সফর সফল করতে জেলা ও মহানগর বিএনপি প্রস্তুতি সভা ও প্রচার কার্যক্রম চালাচ্ছে। দলীয় নেতারা বলেছেন, প্রধানমন্ত্রীর সফর ঘিরে নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, প্রস্তুতির কাজ পুরোদমে চলছে। আলোকসজ্জার পরিবর্তে পরিচ্ছন্নতা ও সীমিত সৌন্দর্যবর্ধনে গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad