কোম্পানীগঞ্জে মহান মে দিবস পালিত
Led Bottom Ad

কোম্পানীগঞ্জে মহান মে দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি,কোম্পানীগঞ্জ

০১/০৫/২০২৬ ১৯:০৩:৩৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

১ মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সিলেটের কোম্পানীগঞ্জে ট্রাক, পিক-আপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কোম্পানীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দুপুর ২টায় টুকেরবাজার থেকে মিছিল শুরু হয়ে সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা শহীদ মিনারের সামনে গিয়ে এক আলোচনা সভায় রূপ নেয়। সভায় বক্তারা শ্রমিকদের ওপর প্রশাসনের নির্যাতন বন্ধের দাবি জানান এবং অবিলম্বে পাথর কোয়ারি খুলে দেওয়ার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ ট্রাক, পিক-আপ ও কাভার্ডভ্যান শ্রমিক সংগঠনের সভাপতি কবির আহমদ, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি স্বপন আহমদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা ট্রাক মালিক সমিতির কার্যকরী সভাপতি কাউসার আহমদ, সাধারণ সম্পাদক মাসুম আহমদ লস্কর, পাথর ব্যবসায়ী মোরশেদ আলম, এবং ট্রাক মালিক সমিতির কোষাধক্ষ বাদল হোসেন জুলহাসসহ অন্যান্য শ্রমিক নেতারা।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad