‘সিলেটের উন্নয়ন কার্যক্রমের বাস্তব চিত্র পাওয়া যাবে প্রধানমন্ত্রীর সফরে’
Led Bottom Ad

বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির

‘সিলেটের উন্নয়ন কার্যক্রমের বাস্তব চিত্র পাওয়া যাবে প্রধানমন্ত্রীর সফরে’

প্রথম সিলেট প্রতিবেদন

০১/০৫/২০২৬ ২১:৪৯:৫৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটে প্রধানমন্ত্রীর আসন্ন সফরে উন্নয়নের একটি সামগ্রিক ও স্পষ্ট চিত্র সবার সামনে উন্মোচিত হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। তিনি বলেন, নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সিলেটে বাস্তব উন্নয়ন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং প্রধানমন্ত্রীর এই সফরে তার পূর্ণাঙ্গ প্রতিফলন দেখা যাবে।

শুক্রবার (১ মে) দুপুরে সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর ভেন্যু পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। খন্দকার আবদুল মুক্তাদির জানান, শনিবার প্রধানমন্ত্রীর এই সফরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ একটি পছন্দের সরকারের জন্য এদেশের মানুষ দীর্ঘদিন নির্যাতন সহ্য করেছে এবং অনেকে গুম-খুনের শিকার হয়েছে। ফলে প্রধানমন্ত্রীর এই আগমন সিলেটবাসীর কাছে অত্যন্ত আবেগ ও গৌরবের বিষয়।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, জনগণ দীর্ঘদিন যে গণতান্ত্রিক সরকারের জন্য অপেক্ষা করেছে, বর্তমান সরকারের কার্যক্রমে সেই স্বপ্নের প্রতিফলন ঘটছে। সিলেটবাসীর দীর্ঘদিনের দাবি-দাওয়া ও প্রত্যাশা পূরণে সরকার নিরন্তর কাজ করে যাচ্ছে এবং এ বিষয়ে প্রধানমন্ত্রী তাঁর আগামীকালকের ভাষণে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করবেন। সফরকে কেন্দ্র করে সিলেটে যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় পরিদর্শনকালে মন্ত্রীর সাথে আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম এবং সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad