জকিগঞ্জে পূজা উদযাপন পরিষদের সাবেক সম্পাদককে শোকজ
Led Bottom Ad

জকিগঞ্জে পূজা উদযাপন পরিষদের সাবেক সম্পাদককে শোকজ

প্রথম ডেস্ক

০৩/০৫/২০২৬ ২২:১৯:৩১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাংলাদেশ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-এর জকিগঞ্জ উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক রাজশ বিশ্বাস-কে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সংগঠনের সিলেট জেলা শাখা।


গত ২ মে সংগঠনের অস্থায়ী কার্যালয় ব্রহ্মমন্দির থেকে এ নোটিশ জারি করা হয়। এতে বলা হয়, গত ২৫ এপ্রিল জকিগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের কাউন্সিল অধিবেশনের বিষয় নির্ধারণী সভায় তিনি সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করে শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িয়েছেন।


নোটিশে অভিযোগ করা হয়, সভায় উপস্থিত কাউন্সিলরদের ভয়ভীতি প্রদর্শন, অনুষ্ঠানস্থল ত্যাগে হুমকি, জেলা ও কেন্দ্রীয় নেতাদের অশালীন ভাষায় গালিগালাজ এবং সভায় বিশৃঙ্খলা সৃষ্টি করেন তিনি।


এ ছাড়া হলরুমের দরজা খুলে বহিরাগত লোকজনকে ভেতরে প্রবেশ করানো, চেয়ার দিয়ে হামলার চেষ্টা, ভাঙচুর এবং ভীতিকর পরিস্থিতি সৃষ্টির অভিযোগও আনা হয়েছে।


নোটিশে আরও উল্লেখ করা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জকিগঞ্জ থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।


সংগঠনের গঠনতন্ত্রের ৭-এর ছ ধারা ভঙ্গের অভিযোগে কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। জবাব দিতে ব্যর্থ হলে গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।


নোটিশে স্বাক্ষর করেন সিলেট জেলা শাখার সভাপতি গোপিকা শ্যাম পুরকায়স্থ এবং সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ।


তবে এ বিষয়ে রাজশ বিশ্বাস-এর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad