জৈন্তাপুরে ১০ নৌকা ধ্বংস, ১২ হাজার ফুট বালু জব্দ
Led Bottom Ad

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

জৈন্তাপুরে ১০ নৌকা ধ্বংস, ১২ হাজার ফুট বালু জব্দ

নিজস্ব প্রতিনিধি, জৈন্তাপুর

০৪/০৫/২০২৬ ২৩:৪১:২৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলন এবং টিলা কেটে পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (৪ মে) দুপুর ২টার দিকে উপজেলার ৪ নম্বর বাংলাবাজার ও আলুবাগান এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলি রানী দেব।

অভিযান সূত্রে জানা গেছে, ৪ নম্বর বাংলাবাজার এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে প্রশাসন সেখানে অভিযান চালায়। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত ১০টি নৌকা হাতেনাতে জব্দ করে ধ্বংস করা হয়। এছাড়া অবৈধভাবে উত্তোলন করে রাখা প্রায় ১২ হাজার ৫০০ ঘনফুট বালু জব্দ করা হয়, যা পরবর্তীতে উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা করা হয়েছে।

একই দিনে উপজেলার আলুবাগান এলাকায় পরিবেশ আইন লঙ্ঘন করে টিলা কেটে লাল পাথর মজুত রাখার দায়ে ‘ময়নামতি স্টোন ক্রাশার’ নামক একটি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে জৈন্তাপুর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এবং জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলি রানী দেব জানান, অবৈধ বালু উত্তোলন ও টিলা কাটার ফলে এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ছে। সরকারি নিয়ম লঙ্ঘনকারী এবং পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে প্রশাসনের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে। তিনি স্থানীয় বাসিন্দাদের পরিবেশ রক্ষায় আরও সচেতন হওয়ার এবং অবৈধ কর্মকাণ্ডের তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতার আহ্বান জানান।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad